আটকরা হলেন- বেনাপোল পোটথানাধীন বালুন্ড গ্রামের রমজান আলীর ছেলে ২৯ বছর বয়সী হাবিবুর রহমান ও খলশী গ্রামের আবু বক্করের ছেলে ২৫ বছরের আক্তারুল ইসলাম।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, পুটখালী সীমান্ত দিয়ে ভারতে সোনার চালান পাচার হবে- এমন সংবাদে নজরদারি বাড়ান বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন ঢোকার চেষ্টা করলে ধাওয়া করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
.png)