ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ১৯ সোনার বার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ২৫ আগস্ট ২০২২
সাতক্ষীরায় ১৯ সোনার বার উদ্ধার
উদ্ধার করা সোনার বার

সাতক্ষীরায় এক কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ এলাকা থেকে সোনার এসব বার উদ্ধার করা হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছিল- এমন সংবাদে ছয়ঘরিয়া মাঠ এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। কিন্তু অভিযানের টের পেয়ে পাচারকারীরা সোনা রেখেই পালিয়ে যান। পরে ছয়ঘরিয়া মাঠ এলাকা থেকে ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা বারের ওজন এক কেজি ৬৭৯ গ্রাম। এর বাজারমূল্য এক কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!