[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ৮ সোনার বারসহ রোহিঙ্গা মা-ছেলে আটক
ফাইল ফটো
চট্টগ্রামের সীতাকুণ্ডে আটটি সোনার বারসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক দুইজন সম্পর্কে মা-ছেলে।
শনিবার (৩০ জুলাই) উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, জঙ্গল সলিমপুর থেকে আটটি সোনার বারসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার আনুমানিক দাম দেড় লাখ টাকা।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!