[ দেশজুড়ে ]
টেকনাফে গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক
আটক দুই রোহিঙ্গা- ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১১ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
.png)
আটকরা হলো- ঐ ক্যাম্পের আলী জোহারের ছেলে মো. নুর ইসলাম (২২) ও ইউনুসের ছেলে রশিদ আহমেদ (১৮)।
তারিকুল বলেন, গোপন খবরের ভিত্তিতে নুর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নুর ও তার সহযোগী রশিদকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!