[ দেশজুড়ে ]
৬ সোনার বারসহ চোরাকারবারি আটক
সোনার বারসহ আটক যুবক
ঝিনাইদহের মহেশপুরে ছয়টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।
এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক। তবে আটকের নাম-পরিচয় জানা যায়নি।
মো. তারেক জানান, উপজেলার যাদবপুর বিওপির টহলদল বড়বাড়ি এলাকায় সন্দেহভাজন ব্যক্তির পকেট তল্লাশি চালিয়ে টেপ দিয়ে মোড়ানো ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ৫৯৯ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮১ হাজার ১০৬ টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!