ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওয়াশরুমে ঢুকেও হলো না রক্ষা, সোনার বারসহ আটক 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ২২ জুলাই ২০২২
ওয়াশরুমে ঢুকেও হলো না রক্ষা, সোনার বারসহ আটক 
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১২ সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মুহাম্মদ মিজান উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

তিনি ওয়াশরুমে ঢুকলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছে থাকা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় তাকে। সোনার বারগুলোর ওজন প্রায় এক কেজি ৩৯৮ গ্রাম। এসব স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা।

এক কর্মকর্তা জানান, আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!