[ দেশজুড়ে ]
যশোরে ছয় কোটি টাকার সোনার বারসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোর সদরের নতুনহাট এলাকা থেকে ৯৪টি সোনার বারসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার করা সোনার বারের আনুমানিক মূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা।
সোমবার ভোরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সোনার বারসহ তাদের উদ্ধার করা হয়।
আটকরা হলেন- শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী, কুমিল্লার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন।
.png)
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে সোনার বারগুলো প্রাইভেটকারে বেনাপোল সীমান্তে নেয়া হচ্ছিল। এমন সংবাদে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৪টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা বারের ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!