[ দেশজুড়ে ]
বেনাপোলে ১০টি সোনার বারসহ আটক ১
আটককৃত পাচারকারী-ছবি ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ মনিরুজ্জামান নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার সকালে নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০টি সোনার বার নিয়ে ভারতে পাচারের জন্য গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামানকে তল্লাশি করে ১০টি সোনার বারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!