[ দেশজুড়ে ]
সোনার বারসহ বৃদ্ধ আটক
আটক রবিউল
ঝিনাইদহের মহেশপুরে পাঁচটি সোনার বারসহ রবিউল হোসেন নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে বিজিবি।
রোববার সকালে উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল উপজেলার গুড়দাহ গ্রামের মোকছেদ আলীর ছেলে।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তাকের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থেকে ছেড়ে আসা জীবননগরগামী হাজীয় ডিলাক্সের একটি বাস থেকে রবিউলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!