কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরইতলী এলাকায় নজরদারি বাড়ায় কোস্টগার্ড। ভোরে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসা বোট থেকে নেমে হলুদ রঙের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনে ঢুকছিলেন এক ব্যক্তি।
এ সময় তাকে থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। কিন্তু তিনি না থেমে বস্তাটি ফেলে পালিয়ে যান। পরে বস্তায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি বার্মিজ গুড় পাওয়া যায়। আর গুড়ের ভেতরেই ১৩টি সোনার বার লুকিয়ে রাখা হয়। যার ওজন দুই কেজি ১৫৯ দশমিক ৪৩ গ্রাম।
.png)