ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের সিটের নিচে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২২
ট্রাকের সিটের নিচে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ
উদ্ধার করা সোনাসহ আটক ট্রাকচালক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন কেজি ৪৭৬ গ্রাম সোনাসহ রেন্টু শেখ নামে ৪০ বছর বয়সী এক ট্রাকচালককে আটক করেছে বিজিবি।

রোববার দুপুরে উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক রেন্টু ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় পণ্যবাহী ট্রাকটি সোনামসজিদ স্থলবন্দরে পণ্য নামিয়ে যাওয়া পথে চালিয়ে চালকের সিটের নিচ থেকে তিন কেজি ৪৭৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, উদ্ধার হওয়া সোনার মধ্যে ১৫টি বার ও ৩৫টি তেজাবি পাকা সোনার টুকরো ছিল। এছাড়া একটি ভারতীয় গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মূল্য দুই কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা ও ট্রাকের মূল্য ৪০ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!