ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঘরের দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩
ঘরের দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন বাবা
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী বউবাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে নূপুর আক্তার নামে এক মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নূপুর আক্তারের বাবা খলিলুর রহমান বলেন, নূপুর স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। তার মা আত্মীয়ের বাসায় বেড়াতে যায় এবং আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। আমি রাত ১০টার দিকে বাসায় এসে অনেক ডাকাডাকি করলেও নূপুর দরজা খোলে না। পরে দরজা ভেঙে ভেতর ঢুকে দেখি নূপুর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এ দৃশ্য দেখে আমি চিৎকার করলে আশপাশের ভাড়াটিয়ারা এসে তাড়াতাড়ি তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নূপুরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঐ মাদরাসাছাত্রীর লাশ জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তারাই ঘটনাটির তদন্ত করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!