[ রাজধানী ]
হাতিরঝিল ব্রিজে তরুণীর ‘আত্মহত্যাচেষ্টা’, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
সংগৃহীত ছবি
রাজধানীর হাতিরঝিলে ব্রিজ থেকে লাফিয়ে এক তরুণী (২৫) আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
তিনি বলেন, মেয়েটি হাতিরঝিলে একটি সেতুর ওপর থেকে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঐ তরুণীকে সেতু থেকে উদ্ধার করে। পরে তাকে হাতিরঝিল থানায় আনা হয়েছে।
ওসি আরো বলেন, ঐ তরুণী প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!