[ রাজধানী ]
তীব্র ধোঁয়া ভোগাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে একটি ১২ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১৩টি ইউনিট। তবে সেখানে ব্যাপক ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আগুনের তীব্রতা কিছুটা কমেছে, তবে কয়েকটি কক্ষে তখনো জ্বলছে। আগুন থেকে উৎপন্ন ধোঁয়া অনেক বেশি, এ জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলের পাশে একাধিক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে।
.png)
ভবনটিতে বসবাসকারীরা বলছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি।
আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!