ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
কড়াইল বস্তিতে ধোঁয়া উড়ছে- ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিকেল সাড়ে ৪টায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো সাতটি ইউনিট পাঠানো হয়।

Advertisement

৯টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!