[ আন্তর্জাতিক ]
সম্পত্তি বাজেয়াপ্তের খবর পেয়ে গায়ে আগুন ধরালেন যুবক
ছবি: প্রতীকী
সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ পেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের দিল্লির গোকাল পুরি এলাকায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
দিল্লি পুলিশ বলছে, বংশিকা কালেকশনের মালিক ৩৩ বছর বয়সী কপিল কুমার আদালত থেকে সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ পান। এরপর পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। শনিবারই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
আরো পড়ুন>> ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে বার্লিনে হাজারও মানুষের বিক্ষোভ
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৬ এর অধীনে গোকাল পুরি থানায় একটি মামলা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় দিল্লি পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!