ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে প্রাণ গেল কনস্টেবলের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ৬ ডিসেম্বর ২০২২
ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে প্রাণ গেল কনস্টেবলের
রুবেল আহমেদ

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। রুবেল জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খানের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন রুবেলসহ কয়েকজন। ভোরে হঠাৎ ঐ ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

রুবেল আহমদের মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!