[ দেশজুড়ে ]
তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মরল ২ শিশু, পালালেন মা-নানি
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের ঝিকরহাটিতে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের বয়স আনুমানিক ০১ ও ০২ বছর। তাদের পরিচয় জানা যায়নি। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তাদের মা ও নানি।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঐ দুই শিশুর বাবা, মা ও নানি উত্তর ঝিকরহাটি এলাকায় ভাড়া বাসায় থাকেন। ওই বাসার মালিক থাকেন ঢাকায়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো বলেন, কিছু দিন আগে থেকে ঐ দুই শিশুর বাবা কোনো এক মামলায় কারাগারে রয়েছেন। সকালে তাদের মা ও নানি বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন নেভানোর পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!