[ দেশজুড়ে ]
নবীনগরে গভীর রাতে আগুনে পুড়ল ১২ দোকান
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। বুধবার সকালে নবীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দেবব্রত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৮ মার্চ) দিনগত রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ মার্চ) রাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডে বাজারের মুদি মাল, টেলিকম ও ইলেক্ট্রনিকসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে যায়।
.png)
আরো পড়ুন: হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতককে বাসে রেখে নেমে যান নারী
নবীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!