ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, আহত ২০

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৭ মার্চ ২০২২
প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, আহত ২০
প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর পরই বাসে আগুন ধরে যায়। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসে আগুন লেগে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় শহরের সাহেপ্রতাপ এলাকার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। ঐ সময় বিপরীতমুখী ব্রাহ্মণবাড়িয়াগামী কাজী পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ বাসের সামনের অংশে ঢুকে দুমড়ে-মুচড়ে যায় এবং বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের দুইজনসহ ২০ জন আহত হন। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। ঐ সময় জরুরি বিভাগের চিকিৎসক গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

Advertisement

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান, দুর্ঘটনায় কেউ নিহত হননি। বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!