[ দেশজুড়ে ]
রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুন
উখিয়ার কুতুপালং ইরানী পাহাড় এলাকার ৫নং ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার বিকেলে উখিয়ার কুতুপালং ইরানী পাহাড় এলাকার ৫নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
ক্যাম্পের ‘ডি’ ব্লক থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
.png)
কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্পটি দুর্গম এলাকায় ও প্রবেশের রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!