ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান

লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ৯ এপ্রিল ২০২২
রামগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান
ঘটনাস্থল পরিদর্শন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা

লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে উপজেলার সোনাপুর সড়কের পাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে পাটবাজার এলাকায় মৃত্যুঞ্জয় কর্মকারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে নেভানোর চেষ্টা করেন আশপাশের ব্যবসায়ীরা। তবে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৯টি দোকান পুড়ে যায়।

Advertisement

রামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর কামরুল হাসান বলেন, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা করার চেষ্টা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!