রোববার সকালে উপজেলার দমদমিয়া কেয়ারি ঘাটে একটি ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল নাথ।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে জাহাজের ওপরের অংশে আগুন লাগে। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই জাহাজের পার্ল লাউঞ্জ পুড়ে যায়। এতে চার-পাঁচটি এসির ক্ষতি হয়েছে।
.png)
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এজন্য কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন দমদমিয়া স্থলঘাটে দীর্ঘদিন ধরে নৌঙরে রয়েছে। পর্যটন মৌসুম আসায় এসব জাহাজ মেরামত শুরু করে কর্তৃপক্ষ।