সড়কে আটকেপড়া উড়োজাহাজ দেখতে মানুষের ভিড়
আকাশের উড়োজাহাজ সাধারণত অবতরণ করে বিমানবন্দরের রানওয়েতে। কিন্তু সেটি যদি সড়কে আটকে পড়ে তখন বিষয়টি বিস্ময় সৃষ্টি করে সবার মাঝে। তেমনি বিস্ময় কাণ্ড ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের সড়কে। হঠাৎ রাজ্যের সড়কে দেখা গেলো উড়োজাহাজের। আর সেটি দেখতে ভিড় জমান হাজারও মানুষ।
শনিবার অন্ধ্রপ্রদেশের রাজ্যের বাপতলা জেলাই এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
উড়োজাহাজাকে একটি ট্রেলারে কোচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর ট্রেলার ও উড়োজাহাজটিকে বের করে আনে। সৌভাগ্যক্রমে উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি।
.png)
এদিকে, আকাশে ওড়া উড়োজাহাজকে সড়কে নেমে আসতে দেখে ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। ঐ সময় সেলফি ও ভিডিও করার হিড়িক পড়ে। এতে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানজটে আটকে পড়ে শতশত গাড়ি।
জানা যায়, বিখ্যাত রেস্টুরেন্ট চেইন পিস্তা হাউস এ উড়োজাহাজটি কেনে। উড়োজাহাজের ভেতরে একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা ছিল। এজন্য একটি ব্যবহৃত বিমান কেনে সংস্থাটি। বিমানটিকে কোচি থেকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ সূত্র বলছে, ট্রেলারের চালক ট্রাফিক ডাইভারশন সম্পর্কে সচেতন না থাকার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ঐ ট্রেলারটি সেখানে আটকে যায়।