ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিগারেটের আগুনে পুড়ে মরলেন যুবক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ১৭ জানুয়ারি ২০২৩
সিগারেটের আগুনে পুড়ে মরলেন যুবক
ঘটনাস্থলে প্রতিবেশীরা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিগারেট থেকে ঘরে আগুন লেগে জাবেদ মিয়া নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামে এ ঘটনা ঘটে। জাবেদ একই গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, নিজ ঘরে একাই থাকতেন জাবেদ। মঙ্গলবার ভোরে তার ঘরে আগুনের লেলিহান শিখা দেখেন আশপাশের লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এর আগেই ঘরটি পুড়ে যাওয়ায় জাবেদ মারা যান।

Advertisement

কাকাইলছেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন জাবেদ। ভোরে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আগুনে বসতঘর পুড়ে যায়। একই সঙ্গে মারা যান জাবেদও।

সিগারেটের আগুন থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন বানিয়াচং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার নবকুমার সিংহ।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, জাবেদের চিকিৎসার কাগজপত্র পেয়েছি। বিবাহিত হলেও মানসিক ভারসাম্যহীন হওয়ায়   বিয়ের কিছুদিন পরই জাবেদকে ছেড়ে চলে যান স্ত্রী। তাদের কোনো সন্তান নেই।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!