মেরুরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার ভোরে বকশীগঞ্জের নতুন টুপকারচর গ্রামের শ্রবণ প্রতিবন্ধী সওদাগর আলী (৭৫) শীত নিবারণের জন্য নিজ বাড়িতে কাঠখড় দিয়ে আগুন ধরান। একপর্যায়ে সওদাগরের পরার কাপড়ে আগুন ধরে যায়। ফলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সওদাগর আলী। ঘটনার সময় বাড়ির লোকজন ঘুমিয়ে ছিলেন।
.png)
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, অগ্নিদগ্ধে নিহত সওদাগরের লাশ দাফন করা হয়েছে।