পরে মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মেন্দার বের গ্রামের ইদ্রিছ আলীর ছেলে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেন (৩৪) ও একই উপজেলর হাটখোলা গ্রামের শামিম উদ্দিন তরফদারের ছেলে পিয়াস তরফদার (২৬)।
.png)
পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলার সান্তাহার নতুনবাজার হাটখোলা থেকে পারভেজ মৃধা নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই প্রদীপ কুমার গত সোমবার রাতে আদমদীঘি বাজার এলাকা থেকে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেনকে আটক করে। তার দেওয়া তথ্যানুসারে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অপর আসামি পিয়াস তরফদারের হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।