বৃহস্পতিবার সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড (পশ্চিম সিংড়া) নামক স্থানে নওগাঁগামী শ্যামলী পরিবহনে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া (বিপাড়া) উপজেলার বাগড়া গ্রামের কাজী মসলেম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৬০), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিহুন্দা গ্রামের শহিদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৪৫), একই জেলার কসবা উপজেলার গোপিনাথপুর (কোনাপাড়া) গ্রামের মিজান মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৩৫), একই গ্রামের মিলন মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৫০) ও রাজ্জাক ওরফে রেজেক মিয়ার বিধবা স্ত্রী মিলন ওরফে মিলি বেগম (৫২)।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার খ-সার্কেলের পরিদর্শক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাসযোগে বিপুল মাদক নওগাঁর উদ্দেশে যাচ্ছিল। এমন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড পশ্চিম সিংড়া নামক স্থানে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শ্যামলী বাসে তল্লাশি করে নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে ১৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের আদমদীঘি থানায় সোর্পদ করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।