গ্রেফতারকৃতরা হলেন- সখিপুর বাহাদুর মুন্সিকান্দি এলাকার মৃত হামিদ সরদারের ছেলে শহিদউল্যা শহিদ সরদার ও মৃত নূর মোহাম্মাদের ছেলে মো. নাজমুল তালুকদার।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে সখিপুর থানার বাহাদুর মুন্সিকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
.png)
র্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার কেএম শাইখ আকতার জানান, সখিপুরের বাহাদুর মুন্সিকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী শহিদ ও নাজমুলকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও দুটি টি সীমকার্ড উদ্ধার করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী ও দীর্ঘদিন জেলার সখিপুর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।