ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ১৯ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ৭ ডিসেম্বর ২০২২
কসবায় ১৯ কেজি গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৯ কেজি গাঁজাসহ হাসান মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে কসবা উপজেলার মেহারী ইউপির ঈসাননগর-শিমরাইল সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসান মিয়া উপজেলার কুঠি গ্রামের ইদন মিয়ার ছেলে।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউপির ঈসাননগর-শিমরাইল সড়কে অভিযান পরিচালনা করে অটোরিকশাসহ হাসান মিয়াকে আটক করা হয়। পরে অটোরিকশা তল্লাশি করে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!