[ দেশজুড়ে ]
আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ সবুজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য জানায়। আটককৃত যুবক ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর এলাকার ফোরকান মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর শহরের বাইপাস কোড্ডা এলাকায় অভিযান চালিয়ে সবুজকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দিয়ে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!