ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ৫৩ কেজি গাঁজাসহ তিনজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ২ ডিসেম্বর ২০২২
কসবায় ৫৩ কেজি গাঁজাসহ তিনজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে কসবা উপজেলার বিনাউটি ইউপির কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এলাকার মুন্না ঢালী, কসবা উপজেলার লেশিয়ারা এলাকার রাসেল এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ওয়াহিদুন নবী।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউপির কসবা-সৈয়দাবাদ সড়কে অভিযান পরিচালনা করে ট্রাকসহ তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!