[ দেশজুড়ে ]
আদমদীঘিতে নসিমনের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে রাস্তা পার হতে গিয়ে নসিমনের ধাক্কায় জুনায়েদ আলী নামে ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে আদমদীঘি সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ নওগাঁর রাণীনগর উপজেলার মধুপুর গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে। তবে আমদীঘিতে বাসা ভাড়া নিয়ে ব্যবসা করেন বাবু।
আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার জানান, দুপুরে সোনালী ব্যাংকের সামনে রাস্তা পার হচ্ছিল জুনায়েদ। এ সময় তাকে ধাক্কা দেয় একটি নসিমন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নসিমনটি উদ্ধারসহ চালককে আটক করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!