[ দেশজুড়ে ]
বাসের ধাক্কায় উল্টে গেল নসিমন, প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
রায়গঞ্জে বাস-নসিমনের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-নসিমনের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক মাছ ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভুইঁয়াগাতী-তাড়াশ আঞ্চলিক সড়কের দেওভোগ নামক স্থানে এ ই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিমগাছী আড়ৎ থেকে মাছ নিয়ে বগুড়া যাচ্ছিল নসিমনটি। পথিমধ্যে দেওভোগ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এইচ কে পরিবহনের একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা নসিমনের ড্রাইভার আব্দুর রাজ্জাক (৭০) ও রফিকুল (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত রফিকুলের চিকিৎসা চলছে।
.png)
নসিমন চালক নিহত আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন এর হাজীপুর গ্রামের এবং রফিকুল বগুড়ার গাবতলীর বাসিন্দা। তারা দু’জনই মাছ ব্যবসায়ী।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!