জান্নাতি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের মো. শহিদুল ইসলাম হাওলাদারের মেয়ে ।
স্থানীয়রা জানায়, ৭ জানুয়ারি দুপুরে বাসার চুলার পাশে বসেছিল জান্নাতি। একপর্যায়ে তার পোশাকে আগুন লেগে সারা শরীরে ছড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান চিকিৎসক। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এক সপ্তাহ পর সেখানে শিশুটি মারা যায়।
.png)
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, শুক্রবার রাতে ঢাকায় জান্নাতির মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ নেই।