মৃত শান্তনা রাণী সাহা উপজেলার একডালা ইউপির জলকৈ রায়পুর গুচ্ছগ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র সাহার স্ত্রী।
শান্তনা রাণীর ছেলে পুস্কর কুমার সাহা জানান, গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে শীত নিবারণের জন্য পাড়ার কয়েকজন বাড়ির পাশে খড়ে আগুন দিয়ে তাপ পোহাচ্ছিল। তার মা শান্তনা রাণীও শীত নিবারণে সেখানে আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে দগ্ধ হন। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে শান্তনা রাণীর মৃত্যু হয়।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।