বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউপির ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ইমরান ওই গ্রামের জনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ঘরে ঘুমাচ্ছিল শিশু ইমরান। তার বাড়ির পাশেই ছিলেন স্বজনরা। হঠাৎ দেখে বাড়িতে আগুন লেগেছে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ইমরানকে ঘর থেকে বের করা হলেও শেষ রক্ষা হয়নি। আগুনে পুড়ে মারা যায় সে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরিবারের সদস্যরা। এরমধ্যে অর্থসহ ওই বাড়ির সব আসবাবপত্র ভস্মিভূত হয়ে যায়।
.png)
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন। তিনি বলেন, আগুনের সূত্রপাত নির্ণয়ের পাশাপাশি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।