[ রাজধানী ]
গোপীবাগে রিকশার গ্যারেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত
রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
বুধবার রাত ১১টার পর আগুন লাগে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার শাহিন আলম।
তিনি বলেন, আজ রাত ১১ টা ২ মিনিটে রাজধানীর গোপীবাগে একটি রিকশার গ্যারেজে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
.png)
আরো পড়ুন>> মোরগ পোলাও খেতে যেয়ে মুখে ডিমের বিস্ফোরণ!
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!