ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলিস্তানের ক্ষতিগ্রস্ত ভবনটি ধসে পড়া ঠেকাতে কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ১০ মার্চ ২০২৩
গুলিস্তানের ক্ষতিগ্রস্ত ভবনটি ধসে পড়া ঠেকাতে কাজ চলছে
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটির ধসে পড়া ঠেকাতে কাজ শুরু হয়েছে। ভবনের ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা) দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট ৫টি স্টিলের পাইপ দিয়ে কলামগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত ঐ পাইপ দেওয়া হয়েছে। 

রাজউকের কর্মকর্তারা বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরের দিকের কলামেও ঠিকা দেওয়া হবে। তবে ভেতরে গিয়ে কাজ করার অনুমতি এখনো মেলেনি। তাই আপাতত বাইরের দিকের কলামে শুধু সাপোর্ট দেওয়ার কাজটি করা হয়েছে।

Advertisement

এর আগে, গতকাল সন্ধ্যার দিকে ঐ পাইপগুলো ঘটনাস্থলে নেয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে পাইপ বসানোর কাজ শুরু করেন রাজউকের কর্মীরা। সারা রাত পাইপ বসানোর কাজ করা হয়। 

ফায়ার সার্ভিসের সূত্র বলছে, আজ উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হতে পারে। পরে ভবনটির সামনের অংশের রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!