[ রাজধানী ]
বেপরোয়া প্রাইভেটকার: একে একে ৫ গাড়িকে ধাক্কা
ছবি: সংগৃহীত
প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয় বেপরোয়া গতির প্রাইভেটকার। এরপর দ্রুত সটকে পড়তে গতি আরো বাড়িয়ে দেন চালক। সেই গতির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি রিকশা, একটি ভ্যান ও একটি প্রাইভেটকার। এতে আহত হয়েছেন কয়েকজন।
শনিবার দুপুরে রাজধানীর কাঁটাবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি কাঁটাবন মোড়ে একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আরো দুটি রিকশা ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে গতি বাড়িয়ে সামনে গেলে আরেকটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি সেখানে থেমে যায়। কাঁটাবন প্রাণী মার্কেটের ক্রেতা-বিক্রেতারা উত্তেজিত হয়ে চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করেন।
.png)
এদিকে তিনটি রিকশাকে চাপা দেওয়ার কারণে আহত হন কয়েকজন যাত্রী। আট বছরের এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই আলামিন বলেন, আমরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর আগে স্থানীয়রাও কয়েকজনকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!