ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইভটিজিং করায় রিকশা চালককে যেভাবে ধরলো মাদরাসা পড়ুয়া ছাত্রীর মা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ইভটিজিং করায় রিকশা চালককে যেভাবে ধরলো মাদরাসা পড়ুয়া ছাত্রীর মা
ফাইল ছবি

বরগুনার পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় আব্দুস সালাম নামে এক রিকশা চালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এ আদেশ দেন।

আব্দুস সালাম কক্সবাজার এলাকার মৃত্যু আলী আহমদের ছেলে। তিনি বর্তমানে পাথরঘাটা পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের হাসপাতালের পেছনের আবাসনের বাসিন্দা। 

Advertisement

জানা যায়, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার এক শিক্ষার্থীকে মাদরাসা থেকে আসা যাওয়ার পথে নানা ধরনের কথা বলে উত্ত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়। এছাড়াও রিকশায় উঠিয়ে হরিণঘাটা ইকোপার্কে ঘুরতে যাওয়ার এবং বিনিময়ে টাকা দেয়ার দেয়া প্রস্তাব দেয়। বিষয়টি ওই মাদরাসার ছাত্রীর মাকে জানায়। 

এরপর মঙ্গলবার সকাল থেকে মাদরাসা এলাকায় অবস্থান নেয় ছাত্রীর মা। মাদরাসা ছুটির সময় ওই রিকশা চালক মাদরাসার সামনে আসলে ওই ছাত্রী তার মাকে দেখিয়ে দেয়। এরপর মাদরাসার শিক্ষকদের নিয়ে রিকশা চালককে আটকে রেখে পুলিশকে খবর দিয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুফল গোলদার জানান, ইভটিজিংয়ের শিকার ওই মাদরাসার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আব্দুস সালামকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!