ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সায়েন্সল্যাবে বিস্ফোরণ, ১৬ দিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ২১ মার্চ ২০২৩
সায়েন্সল্যাবে বিস্ফোরণ, ১৬ দিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে এসি বিস্ফোরণে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূর নবী। ঘটনার দিন (৫ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।

টানা ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন নূর নবী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ঐ বিস্ফোরণে মৃত বেড়ে দাঁড়ালো ছয়জনে।

নূর নবীর বন্ধুরা জানান, বিস্ফোরণের সময় ঐ ভবনের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ বিস্ফোরণে তার উপর ভবনের দেয়ালের কিছু অংশ পড়ে। এতে মাথা ও পায়ে আঘাত পান তিনি। ঘটনার দিন থেকেই আইসিইউতে ছিলেন। একদিন পর কোমায় চলে যান।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের জন্য খুবই দুঃখজনক সংবাদ। আমাদের শিক্ষার্থীকে বাঁচাতে পারিনি। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।

নূর নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দড়িগাঁও গ্রামে।

গত ৫ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ঐ ভবনে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পাশের একটি ১৪ তলা আবাসিক ভবন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!