[ রাজধানী ]
রাজধানীর মালিবাগে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর মালিবাগে পঞ্চগড় অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর মোকলেসুর রহমান।
.png)
দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!