ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১০:৩৪, ২২ মার্চ ২০২৩
ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহারাজ নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের রসুলপাড়ার এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহারাজ মাটিরাঙ্গা পৌররসভার রসুলপুর ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে।  

পুলিশ জানায়, সকালে ওই এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মহারাজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!