[ রাজধানী ]
মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষ, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে দূরপাল্লার বাস সোহাগ পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি। এর ফলে দেশের অন্যান্য অংশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার রাত ৯টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মালিবাগ রেলক্রসিংয়ে গেটম্যানরা বুম গেট বন্ধ করতে ভুলে গিয়েছিল। ফলে এদিকে বাসটি রেল লাইনের ওপর উঠে যায়। পরে ধীরগতিতে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পেছন দিক থেকে বাসটিকে ধাক্কা দেয়।
.png)
এ সময় বাসে কোনো যাত্রী না থাকায় সংঘর্ষে কেউ হতাহত হয়নি বলে সৈয়দপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও দ্রুতযানের নিরাপত্তার দায়িত্বে থাকা আমিনুল ইসলাম জানান।
ঘটনার জেরে গাজীপুর থেকে কমলাপুরগামী একটি কমিউটার ট্রেন বিপরীত লাইনে আটকা পড়ে, ফলে ঢাকা ও সারাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!