ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ইয়াবাসহ মাদক কারবারিকে যেভাবে আটক করল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৭, ২৬ মার্চ ২০২৩
ইয়াবাসহ মাদক কারবারিকে যেভাবে আটক করল র‌্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থেকে ইয়াবাসহ সুমন হোসেন শাওন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৬ মার্চ) এ তথ্য জানান র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।

তিনি জানান, আটকের সময় তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন, দুটি সিম এবং নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ সুপার নোমান আহমদ বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় র‌্যাব-১ জানতে পারে, বনানী থানায় ৫৭ কামাল আতাতুর্ক এভিনিউয়ের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারিরা অবস্থান করছে। এমন খবরে অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়।

আটককৃত সুমনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। উদ্ধার করা মাদকদ্রব্য ও সুমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: র‌্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!