ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে শনিবার সন্ধ্যায় পেটানোর ঘটনায় ‘প্রলয় গ্যাংয়ের’ দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ।
এরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান দুর্জয় ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ফয়সাল আহমেদ সাকিব।
.png)
সোমবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে এ দুজনকে আটক করা হয়েছিল। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। ফয়সাল আহমেদ সাকিব ২ নম্বর আসামি এবং নাঈমুর রহমান দুর্জয় ৬ নম্বর আসামি।
এর আগে, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের সামনে অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে পেটান মারধর করেন তারই একদল সহপাঠী।
এরা ‘প্রলয়’ নামে ক্যাম্পাসভিত্তিক একটি গ্যাংয়ের সদস্য বলে বেশ কয়েকটি সূত্রে নিশ্চিত করেছে।