[ রাজধানী ]
হাজারীবাগে কারখানায় আগুন
ফাইল ফটো
রাজধানীর হাজারীবাগের একটি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগে। সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!