ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে একসঙ্গে চার স্কুলছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮, ৩০ মার্চ ২০২৩
রাজধানীতে একসঙ্গে চার স্কুলছাত্রী নিখোঁজ
ফাইল ফটো

রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকা থেকে একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা অষ্টম শ্রেণির ছাত্রী ও পরস্পরের বান্ধবী।

মঙ্গলবার সকালে তারা মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, নিখোঁজ চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা চারজনই বান্ধবী। তাদের মধ্যে তিনজন একটি মাদরাসার শিক্ষার্থী, আরেকজন একটি স্কুলে পড়ে।

নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন তার মেয়ের আরো তিন বান্ধবী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

Advertisement

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীর কারও কাছে মোবাইল ফোন নেই। এ জন্য সহজে তাদের ট্রেস করা যাচ্ছে না। আমরা কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!