[ রাজধানী ]
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট
সংগৃহীত ছবি
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি।
তিনি জানান, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৪১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
.png)
তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!